আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
গুলশান থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
