ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা হারানোর ভয়ে সরকার তালগোল পাকিয়ে ফেলছে: রিজভী

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
পঠিত: 481 বার
Link Copied!

ক্ষমতা হারানোর ভয়ে সরকার তালগোল পাকিয়ে ফেলছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ জনগণকে কৃতদাস মনে করে।

শনিবার (১ জুলাই) কালে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, এবারের ঈদে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের দিনেও বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন করা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।