ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাঁহাতি পেসার ফিজকে পেতে লড়াই করছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।

 

 

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে মোস্তাফিজের এটি ষষ্ঠ দল। প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখা যাবে ফিজকে। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।