ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

হোস্টেলে মিললো ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৮, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
পঠিত: 240 বার
Link Copied!

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাসের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে, হাজারীবাগের ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার।

তিনি আরও জানান, পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে কেউ তাৎক্ষণিক কিছু বলতে পারেনি।

উল্লেখ্য, নিহত পুষ্পিতার বাড়ি জামালপুর সদর উপজেলার বসাক পাড়া গ্রামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।