ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

ইতিহাস গড়লো বাংলাদেশের হকি দল। ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শক্তিশালী অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের দল।

ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল ইসলাম।

অস্ট্রিয়ার বিপক্ষে শুরুটা হয় দুর্দান্ত। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এবার স্কোরশিটে নাম লেখান হুজায়ফা।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও একটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্টিক পূরণ করলে চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। এর আগে অস্ট্রিয়ার আন্দর লোসনসি ফিল্ড গোল করে ব্যবধান কমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।