ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

“সিটিটিসি প্রধানের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মারি মাসদুপুই (Marie MASDUPUY) এর সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী কাজে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একমত পোষণ করেন। সিটিটিসির সক্ষমতা ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপ ও ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন।

এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম এর সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সিটিটিসি’র চলমান কার্যক্রম ও প্রযুক্তি নির্ভর পুলিশিং সংক্রান্তে পারস্পরিক সহায়তার বিষয়ে বিশেষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।