ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সাম্য’র হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

সত্যের কন্ঠ
মে ১৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
পঠিত: 193 বার
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। শুক্রবার (১৬ মে) প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

এদিন বেলা ১২টার কিছু আগে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল থানার ভিতরে প্রবেশ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করে তারা।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই দেওয়া হয় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া, পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। বাদ জুমা সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।