আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর অভিযানিক দল ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯/০২/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সিগঞ্জ এর অভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাশুর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে নাঃ শিঃ ১৪৭/২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ এর বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি লাখু হাওলাদার (২৭), পিতা- আলেপ হাওলাদার, সাং- মজিদ মাদবর কান্দি, হাল সাং- কাচিকাটা চুঙ্গারকান্দি, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
