ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া নিষিদ্ধ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৪, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
পঠিত: 183 বার
Link Copied!

বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের আরেকটি অঞ্চল। বাংলাদেশে কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম *টেলিগ্রাফ ইন্ডিয়া* এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম *সংবাদ প্রতিদিন* জানিয়েছে, মালদহের ইংলিশবাজারের সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এখনও কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক এবং জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী জানান, সরকারি বা বেসরকারি কোনো নির্দেশনা নেই। তবে পরিস্থিতি বিবেচনায় নিজেদের নিরাপত্তার স্বার্থে সংগঠনের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি।

মালদহের এক হোটেল মালিক সৌরভ ভদ্ররায় জানান, বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে, যা হোটেল মালিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে নিজেদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা।

*সংবাদ প্রতিদিন* আরও জানায়, মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ বাংলাদেশি ভারতে প্রবেশ করেন। তাদের অনেকে মালদহের হোটেলে অবস্থান করেন এবং পরে সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যাত্রা করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

উল্লেখ্য, এর আগেও ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল সেবা বন্ধ করা হয়েছিল। সোমবার (২ ডিসেম্বর) রাতে ত্রিপুরার হোটেল মালিকদের সভায় এই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।