ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

“বিপ্লবী বীর মোঃ সৈয়দুল ইসলাম” (জীবনীধর্মী ও সরাসরি)

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
পঠিত: 106 বার
Link Copied!

তুমি বিপ্লবী বীর
মোঃ সৈয়দুল ইসলাম

অন্যায়ের বিরুদ্ধে জ্বালাময়ী কণ্ঠ
তুমি বিপ্লবী বীর,
রাজপথ কাঁপানো বারুদ সন্তান
তুমি করোনি নতশির।

কণ্ঠে তোমার ইনসাফের বুলি
বিশ্বে ফেলেছে সাড়া,
শত্রু তোমার কণ্ঠ থামাতে
হয়ে পড়ে দিশেহারা ।

সুযোগ সন্ধানী জারজ সন্তানেরা
মাথায় চালালো গুলি,
বীর মাতার ঐ সূর্য সন্তানের
থামিয়ে দিলো বুলি।

তুমি মরোনি হাদি জাগ্রত তুমি
বিশ কোটি জনতার বুকে,
বুকফাটা কান্নায় পাগল সবাই
কাতর তোমার শোকে।

আজাদীর বীর সন্তানেরা
বীরের বেশেই লড়ে,
ইনসাফের দ্বীন করতে কায়েম
হাসি মুখেই মরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।