ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

“ফরিদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব”

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
পঠিত: 17 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানিক দল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)’কে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৮/০২/২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০৫ মিনিটের সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর যৌথ অভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর- ০২, তারিখ- ০১/০১/২০১৩ ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২), পিতা- আ: আলী, সাং- উজান মল্লিকপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।