ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ আগস্ট

সত্যের কন্ঠ
জুলাই ২৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
পঠিত: 164 বার
Link Copied!

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এরই মধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা- এ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত সব বিস্তারিত তথ্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।