গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
বরিশাল ৮২ জন, চট্টগ্রাম ৮৬ জন, ঢাকা বিভাগে (বাইরের এলাকা) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি ৮১ জন, খুলনা ৪৭ জন, ময়মনসিংহ ৪০ জন, রাজশাহী ২৩ জন, রংপুর ৬ জন এবং সিলেটে ৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯১ হাজার ৬০২ জন রোগী—যাদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
