আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সাফল্য পেলো বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক জেতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ।
জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসালেন আলিফ।
প্রথম দুই সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও দারুণ পরের দুই সেটে ঘুরে দাঁড়ান মিয়াতা। পঞ্চম সেটের লড়াইয়ে জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ২৬-২৯ পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
