ঢাকাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু!

সত্যের কন্ঠ
মে ২৫, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
পঠিত: 759 বার
Link Copied!

হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অটো রিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে।
রোববার (২৫ মে) বিকাল ৩ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটো রিকশার ধাক্কায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের আবু হুরাইরা ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকেন। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর আদর যতেœ বড় হচ্ছিলেন শিশু রাফি। কিন্তু ৫ বছর বয়সেই জীবনের ইতি টানতে হলো অভাগা রাফিকে।

রোববার বিকাল ৩ টার দিকে নানার বাড়ি থেকে স্থানীয় মির্ধা পাড়া মোড়ে যেতে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পার হচ্ছিলেন ছোট্ট রাফি। এসময় একটি অটো রিকশা রাফিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক গুরুতর আহত রাফিকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর অটোরিকশা ফেলেই পালিয়ে যায় ওই চালক।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, অটো রিকশার ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।